ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

থানচির দুর্গম বুলুপাড়ায় বিজিবির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

শাকুর মাহমুদ চৌধুরী, আলীকদম থেকে ফিরে
  • আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৮১ বার পড়া হয়েছে

বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় থানচির রেমাক্রি ইউনিয়নের অতি দুর্গম বুলুপাড়ায় একটি নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজিবি জানায়, দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বসাবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুযোগ বাড়াতে ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা ৪০–৫০ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং তাছাড়া বিস্কুট ও চকলেট দেওয়া হয়।

শিশুদের নিয়ে ফিতা কেটে স্কুল উদ্বধোন করছেন বিজিবি সদস্য

স্থানীয়ভাবে তিনটি পাড়ায় থাকা প্রায় ৫০টি পরিবারের প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশু এই বিদ্যালয়ের মাধ্যমে নিয়মিত প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। শিশুদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি জানায়, “অপারেশন উত্তরণ” এর অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন বহু বছর ধরে সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি দূর্গম এলাকায় বসবাসরত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সহায়তা দিয়ে আসছে। এসব উদ্যোগ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও মজবুত করছে।

বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় পাড়া কারবারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও দূর্গম এলাকায় এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থানচির দুর্গম বুলুপাড়ায় বিজিবির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫