জকসু জরিপে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে তুমুল লড়াই
- আপডেট সময় : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘জকসু জরিপ’ আবারও ব্যাপক সাড়া ফেলেছে। ভিপি, জিএস, এজিএস পদের পর এবার মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদেও দেখা গেলো তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
২৪ ঘণ্টার এই অনলাইন জরিপে অংশ নেন মোট ১,৫১০ জন শিক্ষার্থী। জরিপ ফলাফল অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অনিক কুমার দাস ৫১.৬% ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন।
অন্যদিকে মাত্র ৫.২% ভোট কম পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নূর নবী পেয়েছেন ৪৬.৪% ভোট।এছাড়া স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান পেয়েছেন ১.২% ভোট।মাওলানা ভাসানী ব্রিগেড–এর খিজির আল সিফাত পেয়েছেন ০.৭% ভোট।
আরো – পুড়ন
- নোয়াখালী সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন: দুটি দোকান পুড়ে ছাই
- যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা
- পরিবেশ ন্যায়বিচারে অদম্য অন্তর্বর্তী সরকার: রিজওয়ানা
বিশ্লেষকদের মতে, এই জরিপ আসন্ন জকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। মূল লড়াই হতে পারে অনিক কুমার দাস ও নূর নবীর মধ্যে—যারা দু’জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষিত ও জনপ্রিয় ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে পরিচিত।
জরিপের প্রাথমিক চিত্র বলছে, এই পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকতে পারেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা জানতে নির্বাচনের দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
দৈনিক প্রলয় /// এএ আর




















