ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন রশিদী, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচ–এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
২ নভেম্বর মঙ্গলবার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপি, চট্টগ্রাম এর আয়োজনে এবং চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রলয়/আহাশা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫