ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মানজুরা মুশাররফ

জামাল কাড়াল, বরিশাল
  • আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৬৩ বার পড়া হয়েছে

Oplus_131072

বরিশাল সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানজুরা মুশাররফ। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও গতিশীলতার প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসনসহ সাধারণ জনগণ।

এর আগে মানজুরা মুশাররফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ভূমি ব্যবস্থাপনা, জনসেবা, মাঠ প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাঁর নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্ব সর্বমহলে প্রশংসিত হয়। মাঠপর্যায়ে সেবা নিশ্চিতকরণে তাঁর কর্মদক্ষতা এবং মানবিক উদ্যোগ তাঁকে একজন দক্ষ প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানা যায়, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় মানজুরা মুশাররফকে বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি নতুন দায়িত্ব পাওয়ার পরপরই আগের কর্মস্থলে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বরিশালে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর মানজুরা মুশাররফ বলেন, বরিশাল সদর উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবো। ভূমিসেবা ডিজিটালাইজেশন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের সরাসরি সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।

এছাড়া তিনি স্থানীয় প্রতিনিধিসহ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় একটি মডেল উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, নতুন ইউএনওর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন দৃষ্টান্ত সৃষ্টি হবে বলে আশা করছেন সবাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মানজুরা মুশাররফ

আপডেট সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫