বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পটুয়াখালীর মৈাকরন ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পটুয়াখালী জেলার মৈাকরন ইউনিয়নে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিরা একযোগে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহ্র দরবারে আকুল প্রার্থনা জানানো হয়।
একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দোয়া করা হয়।দোয়া মাহফিলে বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়াকে দেশের একজন অত্যন্ত জনপ্রিয় ও আপসহীন নেতা হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, দেশবাসীর প্রত্যাশা— তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের উন্নয়নে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মৈাকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম (হক সিকদার)-এর সভাপতিত্বে এই দোয়া অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মৈাকরন ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ কবির সিকদার,মৈাকরন ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল সিকদার, মৈাকরন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকবৃন্দ। দোয়া ও মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।




















