ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠিকাদারকে সুবিধা দিতে কারসাজি—৭৬ কোটি টাকার দরপত্র বাতিল বগুড়ায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বেরোবির রিআর্থ ক্লাবের নতুন নেতৃত্বে শাকীব, শাহারিয়া ও পুলক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ১ বায়তুল মুকাররমে ইবাদতবান্ধব পরিবেশ তৈরি হয়েছে: ধর্ম উপদেষ্টা সৈয়দপুরে পিআইও কার্যালয়ের ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন , তিনি একজন মহিয়সী নারী: প্রিন্স জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কুরআন সুন্নাহ’র ভিত্তিতে দেশ চালাবে – এটিএম আজহারুল নির্বাচিত হই আর না হই ব্রিজ অবশ্যই করে দিব – হুমাম কাদের চৌধুরী যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

নেত্রকোনায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৯৯ বার পড়া হয়েছে

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং কারিতাসসহ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে এবং শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,কারিতাসের অ্যানিমেটর সারেন তজু, রাজুর বাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে এম জামী এবং সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫