ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ

মোঃ জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছে প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ। অভিযোগে উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা জুবায়ের ওরফে তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগে আরও কয়েকজনের জড়িত থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

প্রেসক্লাব সূত্র জানায়, অভিযুক্তরা নিজেদের প্রেসক্লাব বা সাংবাদিক সংগঠনের প্রতিনিধি পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খননকারী ব্যক্তিদের কাছে গিয়ে অনুমতি ও সহযোগিতার নামে অর্থ গ্রহণ করে। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে জানানো হলেও সংগঠনের তহবিলে তা জমা হয়নি বলে দাবি করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তরা প্রেসক্লাবের বৈধ সদস্য নন এবং সাংবাদিকতার সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট কয়েক লাখ টাকা নেওয়া হলেও কোনো রসিদ প্রদান করা হয়নি, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এক পুকুর খননকারীর দাবি, কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক স্থানীয় ব্যক্তি জানান, এলাকায় সংশ্লিষ্টদের সাংবাদিক পরিচয় নিয়ে চলাফেরা করার কথা শোনা গেলেও স্থানীয়ভাবে তাদেরকে অন্য পেশায় যুক্ত থাকতে দেখা যায়। এ বিষয়ে তিনি বাস্তব সত্য উদঘাটনে প্রশাসনের পদক্ষেপ প্রত্যাশা করেন।

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাংবাদিকতার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রেসক্লাবের পক্ষ থেকে করা অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রেসক্লাবের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে তা সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫