ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হালান্ডের রেকর্ড ছোঁয়ার রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্রুততম ১হালান্ডের রেকর্ড ছোঁয়ার রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। রেকর্ড ছোঁয়ার পর তার দলও জ্বলে ওঠে, তবে শেষ পর্যন্ত ফুলহামের দারুণ প্রত্যাবর্তনের চেষ্টায় ম্যাচটি রূপ নেয় রোমাঞ্চে ভরা এক গোল উৎসবে। মঙ্গলবার ক্র্যাভেন কটেজে ৫-৪ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

ফিল ফোডেনের জোড়া গোল, তিজ্জানি রেইয়ান্ডার্সের একটি গোল এবং স্যান্ডার বের্গের আত্মঘাতী গোল মিলে সিটি ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে মজবুত অবস্থান ধরে রাখে। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩০; তারা বুধবার মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সিটি। ১৭তম মিনিটে হলান্ডের বাঁ পায়ের ঝড়গতির শটে দল পায় প্রথম গোল। ৩৭ মিনিটে রেইয়ান্ডার্স ব্যবধান বাড়ান। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়।তবে বিরতির ঠিক আগে এমিল স্মিথ রো একটি ডাইভিং হেডে গোল করে ফারাক কমান। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আবারও গোল করেন ফোডেন, ছয় গজ বক্সের ঠিক সামনে থেকে। ছয় মিনিট পর বের্গে আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-১।

আরো – পড়ুন,

এরপরই ম্যাচে ফেরে ফুলহাম। ৫৭ মিনিটে আলেক্স ইওবি গোল করে দলকে আশা জোগান। এরপর ৭২ ও ৭৮ মিনিটে স্যামুয়েল চুকউয়েজের জোড়া গোল সিটিকে চাপে ফেলে। শেষ মুহূর্তে ফিলাম একবারের জন্যও সমতা ফেরানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও ইয়োশ্কো গার্দিওলের গোললাইনে রক্ষা সিটিকে বাঁচায় বড় অঘটনের হাত থেকে।

রুদ্ধশ্বাস ম্যাচ শেষে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকে ম্যানচেস্টার সিটি।

দৈনিক প্রলয় /// এএএ আর

নিউজটি শেয়ার করুন

হালান্ডের রেকর্ড ছোঁয়ার রাতে ম্যানচেস্টার সিটির সহজ জয়

আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫