ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবি ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মামলার হুমকির অভিযোগ

বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেত্রীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মানহানি মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, গত সোমবার ব্রাকসু নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচনসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। সিদ্ধান্তের প্রতিবাদে কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনে তালা দিতে গেলে সেখানে উপস্থিত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যের জবাবে ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক আসমা আক্তার খুশি মানহানি মামলার কথা উল্লেখ করেন বলে নাইমুর দাবি করেন।

নাইমুর রহমান বলেন, নির্বাচন স্থগিতের পর শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করলে ছাত্রদল তাদের বাধা দেয়, যা তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি মনে করেন, শিক্ষার্থীদের যে কোনো কর্মসূচি প্রশাসনই দেখভাল করবে, অন্য কোনো সংগঠনের এতে জড়ানোর সুযোগ নেই।

অন্যদিকে ছাত্রদল নেত্রী আসমা আক্তার খুশি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মামলার হুমকি দিইনি। একটি মন্তব্যে সংগঠনকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছিল, তাই মানহানির বিষয়টি উল্লেখ করেছি মাত্র।

ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা বিষয়টি শান্তভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেরোবি ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মামলার হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫